৫৪। (১) Bangladesh Veterinary Practitioners Ordinance, 1982 (Ordinance No. XXX of 1982), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত Ordinance এর অধীন- (ক) section 3 এর অধীন গঠিত কাউন্সিল এমনভাবে অব্যাহত থাকিবে যেন উক্ত কাউন্সিল এই আইনের অধীন গঠিত হইয়াছে; (খ) নিবন্ধিত সকল ভেটেরিনারি প্যাকটিশনার এই আইনের অধীন নিবন্ধিত বলিয়া গণ্য হইবে; (গ) সম্পাদিত সকল কাজ বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (ঘ) গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন…