৫। (১) কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন একটি কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকিবে এবং কার্যনির্বাহী কমিটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) কার্যনির্বাহী কমিটি উহার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে কাউন্সিলের নিকট দায়ী থাকিবে এবং কাউন্সিল কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ ও আদেশ অনুসরণ করিবে।