৪১। (১) কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান, সনদ নবায়ন বা অন্য কোনো সেবার জন্য বিধি দ্বারা নির্ধারিত ফি আদায় করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত ফিসমূহ কাউন্সিল, সময় সময়, সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে পুনঃনির্ধারণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল সরকারের পূর্বানুমোদনক্রমে আদেশ দ্বারা উপ-ধারা (১) এ নির্ধারিত ফি আদায় করিতে পারিবে।