৪০। কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে, উহার কর্মচারী ও নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার, নিবন্ধিত প্যারাভেট এবং তাহাদের পরিবারের কল্যাণের জন্য কল্যাণ তহবিল গঠন এবং যৌথ বিমা পলিসি গ্রহণ করিতে পারিবে।