৪। (১) Bangladesh Veterinary Practitioners Ordinance,1982 (Ordinance No. XXX of 1982) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Veterinary Council এই আইনের অধীন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নামে প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা করা যাইবে।