৩৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) এই আইনের অধীন প্রাপ্ত নিবন্ধন, সনদ এবং অন্যান্য ফি; (গ) বিনিয়োগ ও সম্পত্তির আয়; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো দেশি বা বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঙ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (চ) নিজস্ব আয় বা অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) সরকারের পূর্বানুমোদনক্রমে তহবিলের অর্থ যে কোনো তপশলি ব্যাংকে কাউন্সিলের নামে জমা রাখিতে হইবে বা সরকারের অন্য কোনো…