৩৮। (১) কোনো ব্যক্তি- (ক) নিবন্ধিত না হইয়া নিজেকে ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেট বলিয়া পরিচয় প্রদান করিলে; (খ) প্রতারণা করিয়া ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে নিবন্ধন করিলে বা নিবন্ধন করিবার উদ্যোগ গ্রহণ করিলে; (গ) প্রতারণামূলকভাবে তাহার নাম, পদবির সহিত নিবন্ধিত প্র্যাকটিশনার মর্মে কোনো শব্দ, বর্ণ বা অভিব্যক্তি ব্যবহার করিলে; (ঘ) মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেট হিসাবে প্রতিনিধিত্ব করিলে; (ঙ) নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার না হইয়া তাহার নামের সহিত ডাক্তার বা ‘‘ডাঃ’’ উপাধি ব্যবহার করিলে; অথবা (চ) প্যারাভেট হইয়া নিজেকে ভেটেরিনারি…