৩৩। (১) কাউন্সিল কোনো ভেটেরিনারি প্রতিষ্ঠানের নিকট হইতে কোনো বিষয়ের পাঠ্যসূচি, পরীক্ষা গ্রহণ পদ্ধতি, প্রশিক্ষণ ও এতদ্সংক্রান্ত প্রয়োজনীয় অন্যান্য তথ্য তলব করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাউন্সিলকে তলবকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবে।