৩২। (১) ধারা ১৫, ১৬, ১৯, ২৯ এর অধীন প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট নির্ধারিত পদ্ধতিতে আপিল দায়ের করিতে পারিবে। (২) সরকার উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত আপিল আবেদন নিষ্পত্তির জন্য একটি কমিটি গঠন করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত আবেদন উহা প্রাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে নিষ্পত্তি করিতে হইবে।