৩১। (১) কাউন্সিলের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, সেবা কেন্দ্র , খাদ্য ও ঔষধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রাণি জবাইখানা, প্রজনন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রাণি পুনর্বাসন কেন্দ্র বা ডায়াগনোস্টিক সেন্টার কর্তৃক- (ক) প্রদত্ত সেবার মান কাউন্সিল কর্তৃক নির্ধারিত মানদণ্ডের নিম্নে ;অথবা (খ) সরকার ও কাউন্সিল কর্তৃক প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ বা নীতিমালা যথাযথভাবে প্রতিপালিত হইতেছে না, তাহা হইলে কাউন্সিল, তদকর্তৃক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে, ব্যাখ্যা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট নোটিশ প্রেরণ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রেরিত নোটিশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট…