২৯। (১) ধারা ২৮ এর উপ-ধারা (৪) এর অধীন প্রাপ্ত সুপারিশ অনুযায়ী কাউন্সিল সংশ্লিষ্ট ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেটকে সতর্কীকরণ বা নিদিষ্ট সময়ের জন্য প্র্যাকটিস হইতে বিরত রাখিতে বা সাময়িকভাবে তাহার নিবন্ধন ও সনদ বাতিল বা প্রয়োজনে প্রশাসনিক জরিমানা আরোপ করিতে পারিবে। (২) কাউন্সিল, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফি আদায় সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন বাতিলকৃত নিবন্ধন ও সনদ পুনর্বহাল করিতে পারিবে।