২৬। নিবন্ধিত ও সনদপ্রাপ্ত প্যারাভেটগণ নিবন্ধিত প্র্যাকটিশনারের তত্ত্বাবধানে ও নির্দেশনায় নিম্নবর্ণিত সেবা প্রদান করিতে পারিবে, যথা:― (ক) প্রাণির কষ্ট লাঘব বা ব্যথা উপশমের জন্য প্রাথমিক সেবা (First aid) ; (খ) টিকা প্রদান ; (গ) কৃত্রিম প্রজনন করা ; (ঘ) বার্ডিজ দ্বারা খোজাকরণ; (ঙ) ড্রেসিং ; (চ) কাউন্সিল কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্যান্য সেবা ; এবং (ছ) সরকার কর্তৃক সময় সময়, নির্ধারিত এতদসংশ্লিষ্ট আনুষঙ্গিক যে কোনো সেবা।