২৫। (১) কোনো ব্যক্তি প্যারাভেট হিসাবে নিবন্ধিত হইতে চাহিলে তাহাকে তপশিলের ক্রমিক নং ৩ এ উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সনদসহ নির্ধারিত পদ্ধতিতে ও ফি পরিশোধপূর্বক কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে যোগ্য বিবেচনা করিলে, আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতিতে প্যারাভেট হিসাবে নিবন্ধন সনদ প্রদান করিবে। (৩) কাউন্সিল উপ-ধারা (২) এর অধীন নিবন্ধিত প্যারাভেটগণের নাম ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একটি নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবে এবং উহা প্রকাশ ও সংরক্ষণ করিবে। (৪) নিবন্ধিত প্যারাভেট কর্তৃক প্রতি ৪ (চার) বৎসর অন্তর অন্তর…