২৪। (১) কোনো ভেটেরিনারি প্রতিষ্ঠান হইতে প্রদত্ত ভেটেরিনারি শিক্ষা বিষয়ক যোগ্যতা অর্জনকারী প্যারাভেট তাহার প্রশিক্ষণ বা ডিপ্লোমা ব্যবহার করিতে চাহিলে উহা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হইতে হইবে। (২) কোনো প্রতিষ্ঠানকে তাহার প্রশিক্ষণ বা ডিপ্লোমা শিক্ষার স্বীকৃতির জন্য কাউন্সিলের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, এতদুদ্দেশ্যে নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে স্বীকৃতি প্রদান করিতে পারিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হইলে, কাউন্সিল উক্ত প্রতিষ্ঠানের নাম, ডিপ্লোমা বা প্রশিক্ষণের নাম…