২৩। (১) শুধুমাত্র নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বে-সরকারি বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত ভেটেরিনারি প্রতিষ্ঠান, হাসপাতাল, ঔষধ ও খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রাণি জবাইখানায় ভেটেরিনারি বিষয়ক কোনো পদে নিয়োগলাভের যোগ্য হইবেন। (২) কোনো নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারগণ তাহাদের নামের সহিত ‘‘ডাক্তার’’ বা ‘‘ডাঃ’’ উপাধি ব্যবহার করিতে এবং তদকর্তৃক প্রদত্ত সেবার জন্য কাউন্সিল কর্তৃক নির্দিষ্টকৃত ফি গ্রহণ করিতে পারিবেন। (৩) আপাততঃ বলবৎ কোনো আইনের অধীন ভেটেরিনারি স্বাস্থ্য সনদ বা ভেটেরিনারি বিষয়ক অন্য কোনো সনদ স্বাক্ষর বা সত্যায়নের প্রয়োজন হইলে,…