২০। (১) কাউন্সিল, ধারা ১৯ এর অধীন নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার ও ধারা ২৫ এর অধীন নিবন্ধিত প্যারাভেটদের নির্ধারিত পদ্ধতিতে সনদ প্রদান করিবে। (২) এই আইন প্রবর্তনের পূর্বে Bangladesh Veterinary Practitioners Ordinance, 1982 এর অধীন নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নিবন্ধন এই ধারার অধীন প্রদত্ত সনদ বলিয়া গণ্য হইবে। (৩) বিধি, প্রবিধান, নীতিমালা প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল সনদ প্রদানের বিষয়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধমে প্রয়োজনীয় আদেশ জারি করিতে পারিবে।