২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘কাউন্সিল’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল; (২) ‘‘কার্যনির্বাহী কমিটি’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত কার্যনির্বাহী কমিটি; (৩) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত; (৪) ‘‘নিবন্ধন বহি’’ অর্থ কাউন্সিল কর্তৃক সংরক্ষিত ভেটেরিনারি প্র্যাকটিশনার এবং প্যারাভেটদের নিবন্ধন বহি; (৫) ‘‘নিবন্ধিত প্যারাভেট’’ অর্থ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোনো প্যারাভেট; (৬) ‘‘নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার’’ অর্থ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোনো ভেটেরিনারি প্র্যাকটিশনার; (৭) ‘‘পেশাগত অসদাচরণ’’ অর্থ এই আইন,…