১৯। (১) কোনো ব্যক্তিকে ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে নিবন্ধনের জন্য তপশিলের ক্রমিক নম্বর ১ ও ২ অথবা ধারা ১৫ এর উপ-ধারা (৫) এর অধীন স্বীকৃত ডিগ্রিসহ ভেটেরিনারি বিষয়ে শিক্ষাগত যোগ্যতার সনদসহ নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল- (ক) আবেদনে উল্লিখিত তথ্যাবলি পরীক্ষা করিয়া নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে এবং ধারা ১৮ এর অধীন যদি কোনো পরীক্ষা গ্রহণ করা হয় তাহা হইলে উক্ত পরীক্ষায় কৃতকার্য হইলে ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে উক্ত ব্যক্তিকে নিবন্ধন করিবে; এবং (খ) আবেদনকারী নিবন্ধনের অযোগ্য হইলে তাহাকে…