১৮। (১) এই আইনের অধীন কাউন্সিল ভেটেরিনারি প্র্যাকটিশনার ও প্যারাভেটদের নিবন্ধন প্রদানের পূর্বে, প্রয়োজনে, পেশাগত শিক্ষা ও দক্ষতার উপর নির্ধারিত পদ্ধতিতে একটি যাচাই পরীক্ষা গ্রহণ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত পরীক্ষা পদ্ধতি ও উত্তরপত্র মূল্যায়ন কাউন্সিল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।