১৬। (১) কাউন্সিলের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন ভেটেরিনারি প্রতিষ্ঠান কর্তৃক- (ক) প্রণীত পাঠ্যসূচি বা তদকর্তৃক পরিচালিত পরীক্ষার মান নির্ধারিত মানদণ্ডের নিম্নে; অথবা (খ) সরকার ও কাউন্সিল, কর্তৃক, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ বা নীতিমালা যথাযথভাবে প্রতিপালিত হইতেছে না, তাহা হইলে কাউন্সিল, প্রয়োজনীয় মন্তব্যসহ, তদকর্তৃক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে, উক্ত প্রতিষ্ঠানের নিকট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা চাহিয়া নোটিশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নোটিশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভেটেরিনারি প্রতিষ্ঠানের নিকট হইতে ব্যাখ্যা প্রাপ্ত হইবার পর বা নির্দিষ্টকৃত সময়ের মধ্যে সংশ্লিষ্ট…