১৫। (১) বাংলাদেশে অবস্থিত ভেটেরিনারি শিক্ষা বিষয়ক যোগ্যতার সনদ প্রদানকারী কোনো প্রতিষ্ঠানকে ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতির জন্য কাউন্সিলের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে কাউন্সিল, এতদুদ্দেশ্যে নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে, প্রার্থিত প্রতিষ্ঠান যোগ্য হইলে উক্ত প্রতিষ্ঠানকে ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি প্রদান করিবে এবং অযোগ্য হইলে আবেদনপত্র নামঞ্জুর করিয়া ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হইলে কাউন্সিল উক্ত প্রতিষ্ঠানের নাম, ডিগ্রির…