১১। (১) কাউন্সিল উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য, সরকারের পূর্বানুমোদনক্রমে, ১ (এক) জন রেজিস্ট্রার নিয়োগ করিবে। (২) রেজিস্ট্রার কাউন্সিলের প্রধান নির্বাহী হইবেন। (৩) রেজিস্ট্রারের নিয়োগ ও চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।