১০। (১) কাউন্সিলের একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে। (২) কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি এবং কাউন্সিল কর্তৃক নির্বাচিত উহার ৩ (তিন) জন সদস্যসহ মোট ৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হইবে। (৩) কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, পদাধিকারবলে, কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সহ-সভাপতি হইবেন। (৪) কার্যনির্বাহী কমিটি কর্তৃক সম্পাদিত যাবতীয় কার্য কাউন্সিলের পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করিতে হইবে।