৮৷ কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) বাংলাদেশ বেতারের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা, উহার কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন; (খ) বেতার মাধ্যমে সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের মান উন্নয়ন; (গ) বেতার মাধ্যমে সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারে সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন; (ঘ) সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে নীতি নির্ধারণে সরকারকে সহায়তা প্রদান; (ঙ) বেতার অনুষ্ঠানের মান উন্নয়ন ও শৈল্পিক উত্কর্ষ সাধনের স্বার্থে বিদেশী ও আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মসূচি গ্রহণ করা; (চ)…