৬৷ (১) শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা, প্রশাসন, বেতার সম্প্রচার বা ব্যবস্থাপনায় অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হতে চেয়ারম্যান এবং ধারা ৫(খ) তে উল্লিখিত সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন৷ (২) কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য, তবে মহাপরিচালক ব্যতীত, নিম্্নবর্ণিত শর্তে কর্মরত থাকিবেন:- (ক) চেয়ারম্যান ও উক্ত অন্যান্য সদস্য খণ্ডকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন; (খ) চেয়ারম্যান এবং উক্ত অন্যান্য সদস্যের প্রাপ্য সম্মানী, ভাতা এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী, এই আইনের বিধান সাপেক্ষে সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷ (৩) চেয়ারম্যান এবং অন্যান্য প্রত্যেক সদস্য, তবে মহাপরিচালক ব্যতীত, তাঁহার নিয়োগের তারিখ…