২১৷ (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে- (ক) National Broadcasting Authority Ordinance, 1986 (Ord. No. XXXII of 1986), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল এবং উক্ত অধ্যাদেশের অধীন গঠিত জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, যদি থাকে, অতঃপর বিলুপ্ত কর্তৃপক্ষ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিদ্যমান বাংলাদেশ বেতার সংগঠন, অতঃপর বিলুপ্ত সংগঠন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (গ) বিলুপ্ত কর্তৃপক্ষ ও বিলুপ্ত সংগঠন, অতঃপর একত্রিতভাবে বিলুপ্ত সংগঠন বলিয়া উল্লিখিত, এর স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং উক্ত সম্পত্তি ও অর্থ…