৭৷ নির্বাহী সেল বোর্ডের সচিবালয় হিসাবে কাজ করিবে এবং নিম্্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা:- (ক) জোনের নির্মাণ কাজের জন্য ভবন নির্মাণ ও অন্যান্য যন্ত্রপাতি এবং রপ্তানী প্রক্রিয়াকরণের জন্য মোড়ক উপকরণ, কাঁচামাল এবং আনুষংগিক মালামাল আমদানী করার স্বার্থে কাষ্টম প্রবিধান মোতাবেক কাষ্টম বন্ডেড সুবিধাদির ব্যবস্থা করা; (খ) কাষ্টম বন্ডেড শর্তাধীন আমদানীকৃত কাঁচামাল এবং আনুষংগিক মালামাল পরিবহন এবং উত্পাদিত পণ্যের রপ্তানীর জন্য সরকার এবং বন্দর, পৌর ও অন্যান্য কর্তৃপক্ষের সহিত যোগাযোগ স্থাপন করা; (গ) জোনের শুল্ক কর্তৃপক্ষের কর্মতত্পরতা পর্যবেক্ষণ ও মনিটর করা; (ঘ) জোনের পুলিশ ফাঁড়ির কর্মতত্পরতা…