৪৷ (১) বোর্ডের নিম্্নরূপ ক্ষমতা থাকিবে, যথা:- (ক) জোন ঘোষণা, জোনের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ বিষয়ক নীতি প্রণয়ন করা; (খ) জোনের পরিচালনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত উদ্যোক্তা কোম্পানীর কর্মকাণ্ড পর্যালোচনা করা; (গ) জোন প্রতিষ্ঠার লাইসেন্স মঞ্জুর করা৷ (২) উপ-ধারা (১) এর অধীন বোর্ড কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র, মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ সরকার কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র বা মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ বলিয়া গণ্য হইবে৷ (৩) উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে বোর্ড কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র,…