৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত গভর্ণর বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথা:- (ক) চেয়ারম্যান; (খ) শিল্প, বাণিজ্য, অর্থ, বন্দর ও নৌ-পরিবহন, জ্বালানী এবং ভূমি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীগণ, পদাধিকারবলে; (গ) শিল্প, বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, পররাষ্ট্র, জ্বালানী, বন্দর ও নৌ-পরিবহন পরিবেশ এবং অভ্যন্তরীণ সম্পদ মন্ত্রণালয় বা বিভাগের সচিবগণ, পদাধিকারবলে; (ঘ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, পদাধিকারবলে; (ঙ) বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে; (চ) প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, পদাধিকারবলে; (ছ) নির্বাহী…