১৯৷ (১) বোর্ড যদি, নির্বাহী সেলের প্রতিবেদনের ভিত্তিতে, এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন লাইসেন্স প্রাপক বা অনুমতিপত্র প্রাপক এই আইন বা প্রবিধান এর কোন বিধান বা লাইসেন্সের বা, ক্ষেত্রমত, অনুমতিপত্রের কোন শর্ত ভংগ করিয়াছেন অথবা এই আইনে প্রদত্ত ক্ষমতাবলে জারীকৃত কোন আদেশ বা নির্দেশ অনুযায়ী কাজ করিতে ব্যর্থ হইয়াছেন, তাহা হইলে বোর্ড সংশ্লিষ্ট লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল বা প্রত্যাহার করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, লাইসেন্স বা অনুমতিপত্র প্রাপককে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান না করিয়া কোন লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল বা প্রত্যাহার করা যাইবে না৷ (২) উপ-ধারা (১) এর অধীন লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল…