১৭৷ (১) প্রতি আর্থিক বত্সর শেষ হইবার পর, যথাশীঘ্র সম্ভব, প্রত্যেক উদ্যোক্তা কোম্পানী উহার পরিচালনাধীন জোন বা জোনসমূহে পূর্ববর্তী বত্সরে সম্পাদিত সামগ্রিক কার্যাবলী সম্বলিত একটি প্রতিবেদন মহা-পরিচালকের নিকট দাখিল করিবে৷ (২) মহা-পরিচালক, সময় সময়, প্রয়োজনমত কোন জোনের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবেন এবং উদ্যোক্তা কোম্পানী উহা মহা-পরিচালকের নিকট সরবরাহ করিবে৷