১৫৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে,- (ক) কোন জোনে কাঁচামালসহ আমদানীকৃত কোন পণ্যের উপর কোন কাষ্টম ডিউটি, মূল্যসংযোজন কর (ভ্যাট), অকট্রয়, আবগারী শুল্ক অথবা অন্য কোন মাশুল আরোপ করা হইবে না; (খ) কোন জোন হইতে কোন পণ্য রপ্তানীর উপর কোন শুল্ক বা অন্য কোন মাশুল আরোপ করা হইবে না; (গ) কোন জোনে আমদানীর জন্য আমদানী লাইসেন্স বা পারমিট ফি আরোপ করা হইবে না৷