১২৷ (১) কোন জমি কোন জোনের জন্য প্রয়োজন হইলে, উক্ত জমি সরকার উক্ত জোনের জন্য Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (II of 1982) এর অধীন অধিগ্রহণ করিতে পারিবে এবং অধিগ্রহণকৃত উক্ত জমি জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণসহ, অন্য যে কোন বিষয়ে উক্ত আইনের, ও তদধীন প্রণীত, বিধানাবলী প্রযোজ্য হইবে৷