১০৷ (১) বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জোনের জায়গা নির্বাচনের জন্য কোন উদ্যোক্তা কোম্পানীকে অনুমতি পত্র প্রদান করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত অনুমতিপত্রের ভিত্তিতে কোন উদ্যোক্তা কোম্পানী জোনের জন্য জায়গা নির্বাচন করিতে এবং তজ্জনিত কারণে অন্যান্য আনুষংগিক কার্য করিতে পারিবে৷