বাংলাদেশ বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ ( ১৯৯৬ সনের ২০ নং আইন ) [১০ সেপ্টেম্বর, ১৯৯৬ রপ্তানীমুখী শিল্প স্থাপনের জন্য বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান এবং উহার উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং তত্সম্পর্কিত প্রাসংগিক অন্যান্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-