ধারাঃ ৭। (১) প্রধান পরিদর্শক, তত্ত্বাবধায়ক অথবা পরিদর্শক, যে কোনো সময়, যে কোনো বাতিঘরে প্রবেশ এবং পরিদর্শন করিতে পারিবেন। (২) যে কোনো বাতিঘরের দায়িত্বে নিয়োজিত অথবা ব্যবস্থাপনার সহিত জড়িত কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যক্তিকে এবং এতদ্সম্পর্কিত যে কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট তদ্কর্তৃক প্রার্থিত সকল তথ্য প্রদানে বাধ্য থাকিবে।