ধারাঃ ৬। (১) নৌপরিবহণ অধিদপ্তর, সরকারের অনুমোদনক্রমে, সাধারণ বাতিঘরগুলোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা, নৌবাণিজ্য দপ্তরের উপর ন্যস্ত করিতে পারিবে। (২) নৌবাণিজ্য দপ্তর যে কোনো সাধারণ বাতিঘর তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনার জন্য নিকটস্থ বন্দর কর্তৃপক্ষ, নৌ বাহিনী অথবা কোস্ট গার্ডের সাহায্য গ্রহণ করিতে পারিবে। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জরুরি বা যুদ্ধাবস্থায় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী অথবা বাংলাদেশ কোস্ট গার্ডের স্থাপনার নিকটস্থ বাতিঘরসমূহের, নিরাপত্তার দায়িত্ব সাময়িকভাবে উক্ত বাহিনীর উপর ন্যস্ত করিতে পারিবে।