ধারাঃ ৫। (১) সরকার, এই আইন বাস্তবায়নের সহিত সম্পৃক্ত অথবা স্বার্থ জড়িত রহিয়াছে এবং বাতিঘর সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ এইরূপ ব্যক্তিগণের সমন্বয়ে, একটি বাতিঘর বিশেষজ্ঞ কমিটি গঠন করিবে। (২) সরকার, বাতিঘর বিশেষজ্ঞ কমিটির সহিত পরামর্শক্রমে, নিম্নরূপ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা:- (ক) নতুন কোনো বাতিঘর স্থাপন অথবা বিদ্যমান বাতিঘরে কোনো স্থাপনা তৈরি অথবা অপসারণ; (খ) বাতিঘরের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন অথবা পুনঃস্থাপন অথবা পুনর্বাসন; (গ) বাতিঘরের বাতির বৈশিষ্ট্য, ব্যবহৃত পদ্ধতি অথবা পরিচালনার ব্যাপারে কোনো ব্যতিক্রম আনয়ন; (ঘ) বাতিঘর সম্পর্কিত খরচের ব্যাপারে কোনো প্রস্তাবনা; এবং…