ধারাঃ ২। (১) বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’অধিদপ্তর’ অর্থ অধ্যাদেশের অধীন স্থাপিত নৌপরিবহণ অধিদপ্তর (Department of Shipping); (২) ’অধ্যাদেশ’ অর্থ Bangladesh Merchant Shipping Ordinance, 1983 (Ord. No. XXVI of 1983); (৩) ’কাস্টমস-কমিশনার’ অর্থ Customs Act, 1969 (Act No. IV of 1969) এর অধীন নিয়োগপ্রাপ্ত কোনো Commissioner of Customs; (৪) ’নৌবাণিজ্য দপ্তর’ অর্থ অধ্যাদেশের ধারা ৫ এর অধীন প্রতিষ্ঠিত Mercantile Marine Office; (৫) ’প্রধান পরিদর্শক’ অর্থ অধিদপ্তরের মহাপরিচালক; (৬)’প্রধান কর্মকর্তা’ অর্থ নৌবাণিজ্য দপ্তর, চট্টগ্রাম এর প্রধান কর্মকর্তা; (৭)’পরিদর্শক’…