ধারাঃ ১৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, সরকার, এই আইনের বিধানাবলি সাপেক্ষে, নিম্নরূপ এক অথবা একাধিক বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) বাতিঘরের প্রধান পরিদর্শক, তত্ত্বাবধায়ক, পরিদর্শক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও প্রধান বাতিরক্ষকসহ সকল কর্মচারীর ক্ষমতা এবং দায়-দায়িত্ব নির্ধারণ; এবং (খ) এই আইনের অধীন গঠিত বিশেষজ্ঞ কমিটির দায়-দায়িত্ব ও কার্যপদ্ধতি নির্ধারণ।