ধারাঃ ১০। (১) নৌবাণিজ্য দপ্তর অথবা উহার পক্ষে কাস্টমস কমিশনার সরাসরি অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বাতিঘর মাশুল আদায় করিতে পারিবে। (২) নৌবাণিজ্য দপ্তর অথবা কাস্টমস কমিশনার সরাসরি বাতিঘর মাশুল আদায়ের ক্ষেত্রে বাতিঘর মাশুল জমাদানকারীকে একটি লিখিত রশিদ প্রদান করিবে, যাহাতে নিম্নরূপ তথ্যাদি উল্লেখ থাকিবে, যথা:- (ক) যে বন্দরে বাতিঘর মাশুল প্রদান করা হইবে সেই বন্দরের নাম; (খ) টাকার পরিমাণ; (গ) বাতিঘর মাশুল পরিশোধের তারিখ; এবং (ঘ) জাহাজের নাম, টনেজ এবং জাহাজের অন্যান্য বর্ণনা যাহার উপর ভিত্তি করিয়া বাতিঘর মাশুল প্রদান করা হইয়াছে।