Lighthouse Act, 1927 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু বাংলাদেশ একটি সমুদ্র উপকূলীয় দেশ এবং উপকূলীয় অঞ্চলে চলাচলকৃত নৌযানের পথ প্রদর্শনের বিষয়ে বাংলাদেশের দায়-দায়িত্ব রহিয়াছে; এবং যেহেতু বাংলাদেশের সমুদ্র উপকূলে নিরাপদ নৌযান চলাচল এবং প্রয়োজনের নিরিখে উদ্ধারকার্য পরিচালনায় সহায়তা প্রদান এবং বন্দরে আগত জাহাজসমূহের পথ প্রদর্শনে সহায়তা করা আবশ্যক; এবং যেহেতু উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করিয়া বাংলাদেশের বাতিঘর রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান Lighthouse Act, 1927 (Act No. XVII of 1927) রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;…