১২। (১) কাউন্সিলের একজন সচিব থাকিবেন, যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিয়োগপ্রাপ্ত হইবেন। (২) সচিবের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :― (ক) চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলের সভার আলোচ্যসূচি, তারিখ, সময় ও স্থান নির্ধারণ; (খ) কাউন্সিলের সকল সভায় সাচিবিক দায়িত্ব পালন; (গ) কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে সভার কার্যবিবরণী প্রস্তুত; (ঘ) চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক সম্পাদিত কার্যাবলীর বিবরণও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ; (ঙ) কাউন্সিল পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব পালন; এবং (চ) কাউন্সিল কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন। (৩) কাউন্সিল উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের…