৭। (১) কর্তৃপক্ষ কোন অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট ভূমি এলাকাকে নিম্নবর্ণিত এলাকায় বিভাজন করিয়া মাস্টার প্ল্যান প্রণয়ন করিবার জন্য প্রয়োজনীয় আদেশ জারী করিতে পারিবে, যথাঃ- (ক) রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (Export Processing Area) : রপ্তানীমুখী শিল্পের জন্য নির্ধারিত; (খ) অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা (Domestic Processing Area) : দেশীয় বাজার চাহিদা মেটানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের জন্য নির্ধারিত; (গ) বাণিজ্যিক এলাকা (Commercial Area) : ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, ওয়্যার হাউজ, অফিস বা অন্য কোন প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত; (ঘ) প্রক্রিয়াকরণমুক্ত এলাকা (Non Processing Area) : আবাসন, স্বাস্থ্য, শিক্ষা,…