৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, দেশের পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদান এবং রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অঙ্গীকারসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিম্নবর্ণিত যে কোন শ্রেণীর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করিতে পারিবে, যথাঃ- (ক) দেশী বা বিদেশী ব্যক্তি, গোষ্ঠি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চল; (খ) দেশী বা প্রবাসী বাংলাদেশী বা বিদেশী বিনিয়োগকারী, গোষ্ঠি, ব্যবসায়িক সংগঠন বা গ্রুপ কর্তৃক, একক বা যৌথভাবে, প্রতিষ্ঠিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল;…