৩৫। (১) কর্তৃপক্ষ প্রতি অর্থ বৎসর সমাপ্ত হইবার পর, যথাসম্ভব শীঘ্র, ইহার কার্যক্রম সম্পর্কে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করিবে। (২) সরকার কর্তৃক নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ সরকারের নিকট, নিম্নবর্ণিত বিষয়াদি উপস্থাপন করিবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক যাচিত রিটার্ণস, হিসাবসমূহ, বিবরণী, প্রাক্কলন এবং পরিসংখ্যান; (খ) সরকার কর্তৃক কোন সুনির্দিষ্ট বিষয়ে যাচিত তথ্য এবং মন্তব্য; (গ) পরীক্ষা বা অন্য কোন প্রয়োজনে সরকার কর্তৃক যাচিত বিভিন্ন কাগজ ও দলিলাদি।