৩৪। ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিষয়ক প্রচলিত আইনের বিধানাবলী এই আইনের অধীন প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে প্রযোজ্য হইবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩ ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৩৪ এর প্রতিস্থাপন ৪। উক্ত আইনের ধারা ৩৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৪ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৩৪। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর প্রযোজ্যতা।- বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২নং আইন) এর বিধানাবলী, এই আইনের অধীন প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রযোজ্য হইবে।”