৩০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান এবং ঋণ; (খ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত ঋণ; (গ) অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য বরাদ্দকৃত ভূমি হইতে প্রাপ্ত আয়; (ঘ) অর্থনৈতিক অঞ্চলসমূহে স্থাপিত শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইজারা প্রদত্ত ভবনসমূহের ভাড়া; (ঙ) বিভিন্ন ফি এবং কোন সেবা প্রদান করা হইলে উহার সার্ভিস চার্জ; (চ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব হইতে প্রাপ্ত মুনাফা; (ছ) বেসরকারি…