২৮। (১) কর্তৃপক্ষ যে কোন সময়, অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিল করিতে পারিবে, যদি অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার (ক) এই আইন বা বিধিতে বর্ণিতমতে তাহার উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলী সম্পাদনে অসমর্থ হন; অথবা (খ) এই আইনের অধীন গভর্ণিং বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করিতে ব্যর্থ হন; অথবা (গ) অনুমতিপত্রের শর্তাবলী ভঙ্গ করেন; অথবা (ঘ) অনুমতিপত্রে আরোপিত তাহার উপর অর্পিত দায়িত্ব ও বাধ্যবাধকতা আর্থিক কারণে দক্ষতার সাথে প্রতিপালন করিতে ব্যর্থ হন। (২) উপ-ধারা (১) এর অধীন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা…