২২। (১) গভর্ণিং বোর্ড নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে- (ক) অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ বিষয়ক নীতি প্রণয়ন; (খ) অর্থনৈতিক অঞ্চলের পরিচালনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত উদ্যোক্তা কোম্পানীর কর্মকর্তা পর্যালোচনা; (গ) অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন; (ঘ) সময় সময় নির্বাহী বোর্ড এবং অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক কর্মকান্ড পর্যালোচনা; এবং (ঙ) কর্তৃপক্ষকে এবং অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত বিষয়াদির দক্ষ ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৎবিবেচনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ প্রদান। (২) উপ-ধারা (১) এর অধীন গভর্ণিং বোর্ড কর্তৃক গৃহীত কোন সিদ্ধান্ত…